বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরিজ
চলতি বছরের ২৬ জুন থেকে স্টোরিজ ফিচার বন্ধ করছে গুগলের মালিকানাধীন ইউটিউব। ফলে কনটেন্ট নির্মাতারা আর এ সুবিধাটি ব্যবহার করতে পারবে না। নির্ধারিত সময়ের পর থেকে নতুন করে আর কোনো ইউটিউব স্টোরি তৈরি করা যাবে না। খবর এনগ্যাজেট।
এর আগে যেসব স্টোরি আপলোড করা হয়েছে সেই সময় থেকে সাতদিনের মধ্যেও সেগুলো মুছে যাবে। ২০১৭ সালে ফরম্যাটটির পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছিল।
আগে রিলস নাম থাকলেও পরে তা পরিবর্তন করে চালু করা হয়।
ডিবিটেক/বিএমটি







